
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হবে না। ঈদ যাত্রায় পরিবহন ভাড়া বৃদ্ধি পাবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লাইটার জাহাজে ভোগ্যপণ্য রাখা হয় কি না তা পরিদর্শনে তিনি সেখানে গিয়েছেন। পরিদর্শনে একটি লাইটার জাহাজে গম পাওয়া গেছে বলে জানান তিনি।মন্ত্রী আরও বলেন, নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না করে যারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের তদারকি ও সমন্বিত উদ্যোগে ঈদ যাত্রা ও পণ্য সরবরাহ—উভয় ক্ষেত্রেই শৃঙ্খলা বজায় থাকবে।