সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সেনা সদর দপ্তরে রদবদল: সিজিএস মাইনুর রহমান, পিএসও মীর মুশফিকুর রহমান

সেনা সদর দপ্তরে রদবদল: সিজিএস মাইনুর রহমান, পিএসও মীর মুশফিকুর রহমান

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান-কে সেনা সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান-কে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক এই পদায়ন কার্যকর হয়েছে অবিলম্বে। সেনা সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ পদটি বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেনাবাহিনীর অপারেশন, প্রশিক্ষণ, গোয়েন্দা কার্যক্রম ও প্রশাসনিক সমন্বয়ের বিষয়গুলো তদারকি করেন।অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পদটি তিন বাহিনীর সমন্বয় এবং কৌশলগত নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ পদে থাকা কর্মকর্তা সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করেন।নতুন দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা তাদের পেশাগত দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার আলোকে দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়