শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান-এর বিরুদ্ধে আজ থেকে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।প্রথম দিনে একজন আহত আন্দোলনকারী ট্রাইব্যুনালে নিজের সাক্ষ্য তুলে ধরবেন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন। আজ প্রথম দিনে একজন আহত জুলাই যোদ্ধা জবানবন্দি দেবেন।প্রসিকিউশনের দাবি, সালমান এফ রহমান ও আনিসুল হক জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি এবং ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর প্রধান পরিকল্পনাকারী ছিলেন।এদিকে একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’তে নয়জন তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিও আজ নির্ধারিত রয়েছে।অন্যদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত হাসানুল হক ইনু-র বিরুদ্ধে চলমান মামলায় আজ তার সাফাই সাক্ষীকে জেরা করবে প্রসিকিউশন। বিচারকার্য পরিচালনার লক্ষ্যে সালমান এফ রহমান, আনিসুল হক এবং হাসানুল হক ইনুকে ইতোমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়