
আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল—সব ধরনের জ্বালানির আগের নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন ঘোষণার অনুযায়ী, আগস্টজুড়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।এর আগে গত ৩০ জুনও সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছিল। ফলে টানা দুই মাস ধরে দেশের বাজারে জ্বালানি তেলের খুচরা মূল্যে কোনো পরিবর্তন আসেনি।উল্লেখ্য, ২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু রয়েছে। এ ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়।