
গ্রেপ্তারের দেড় বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে একই দিন ঠাকুরগাঁওয়ের একটি আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার সাবেক এই সংসদ সদস্যের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় দবিরুল ইসলাম গ্রেপ্তার হন। একই মামলায় তাঁর ছেলে এবং ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হয়েছিলেন। তিনি বর্তমানে দিনাজপুর জেলা কারাগারেই আটক রয়েছেন।মামলার পরবর্তী শুনানি ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।