
সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় মৌলভীবাজার জেলা পুলিশের হিসাব শাখা পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি হিসাব শাখার সরকারি বিভিন্ন নথিপত্র, আর্থিক ব্যবস্থাপনা এবং হিসাব সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় হিসাব ব্যবস্থাপনার স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা আরও বৃদ্ধি করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।ডিআইজি মহোদয় সরকারি অর্থ ব্যবস্থাপনায় সততা, স্বচ্ছতা ও নিয়ম-নীতির যথাযথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের আরও আন্তরিক ও পেশাদার হওয়ার আহ্বান জানান।পরিদর্শন শেষে তিনি হিসাব শাখার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশনা দেন।