রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সরকার বদলের পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি

সরকার বদলের পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পুলিশের নতুন ইউনিফর্ম পরিবর্তনের দাবি তুলেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি দাবি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চালু করা নতুন পোশাক বাহিনীর অধিকাংশ সদস্যের কাছে গ্রহণযোগ্য হয়নি।সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, পুলিশের মতামত না নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার নতুন রঙের পোশাক চূড়ান্ত করেছে। ফলে এ বিষয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে। তারা নতুন রঙের ইউনিফর্ম পুনর্বিবেচনা করে পরিবর্তনের দাবি জানিয়েছে।উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ হয়।পুলিশের নতুন ইউনিফর্ম ২০২৫ সালের ১৫ নভেম্বর থেকে কার্যকর করা হয়। প্রথম পর্যায়ে সীমিত পরিসরে সদস্যদের মাঝে এ পোশাক সরবরাহ করা হয়। যদিও এতদিন সদস্যদের মধ্যে আপত্তির কথা শোনা গেলেও অন্তর্বর্তী সরকারের সময় বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিরোধিতা প্রকাশ পায়নি।নতুন সরকারের শুরুর প্রেক্ষাপটে ইউনিফর্ম ইস্যুতে সংগঠনটির এ অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়