রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

প্রধানমন্ত্রীর সফর শেষ, তুলে নেওয়া হলো ইট; আবারও কাদাময় সড়কে জনদুর্ভোগ

প্রধানমন্ত্রীর সফর শেষ, তুলে নেওয়া হলো ইট; আবারও কাদাময় সড়কে জনদুর্ভোগ

গাবতলী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে একটি কাঁচা সড়কে অস্থায়ীভাবে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করা হয়েছিল। তবে সফর শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই ইট তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে বর্ষা মৌসুমে আবারও চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে, নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক পাকাকরণের জন্য গত অর্থবছরে ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। কার্যাদেশ পাওয়ার পরও নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে সড়কটিতে অস্থায়ীভাবে ইট বিছানো হয়।অভিযোগ রয়েছে, ইট বিছানোসহ আনুষঙ্গিক কাজে প্রায় ১০ লাখ টাকা ব্যয় দেখানো হলেও প্রধানমন্ত্রী সফর শেষে অল্প সময়ের মধ্যেই পুরো সড়ক থেকে ইট তুলে নেওয়া হয়। এতে সড়কটি আবার আগের মতো কাঁচা ও কাদাময় অবস্থায় ফিরে যায়।এলজিইডি সূত্রে জানা যায়, বাগবাড়ী-সোনাহাটা সড়ক থেকে জিয়াবাড়ি পর্যন্ত সংযোগ সড়ক কার্পেটিংয়ের জন্য গত অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়। দরপত্র প্রক্রিয়া শেষে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হলেও এখন পর্যন্ত স্থায়ী উন্নয়নকাজ শুরু হয়নি।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো স্থায়ী উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাময়িকভাবে সড়ক সংস্কার করা হলেও সাধারণ মানুষের ভোগান্তির স্থায়ী সমাধান করা হয়নি।এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়