
ওসি বারেক দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনীতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য তিনি সহকর্মী ও স্থানীয় জনগণের কাছে প্রশংসিত। কর্মজীবনের শুরুতে তিনি রাজধানীর গুলশান থানায় দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তিনি গাজীপুর জেলার কাপাসিয়া থানায় যোগ দেন, যেখানে আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতার পরিচয় দেন। এরপর দায়িত্ব পান গাজীপুর জেলার শ্রীপুর থানায়। নির্বাচনের আগে লটারির মাধ্যমে তাকে সেখানে পদায়ন করা হয়।বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত আছেন। দায়িত্বের প্রতিটি স্থানে চুরি, ডাকাতি, সন্ত্রাস ও দুর্নীতিসহ বিভিন্ন অপরাধ মোকাবিলায় তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।তার সততা ও কার্যদক্ষতার কারণে স্থানীয় জনগণ ও সহকর্মীদের মধ্যে ব্যাপক আস্থা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, যোগ্য কর্মকর্তাকে যথাযথ স্থানে দায়িত্ব দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।