
শনিবার সকালে তারেক রহমান তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবার উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কার্যালয়ে গিয়ে তিনি আগের সময়ের কয়েকজন কর্মচারীকে নাম ধরে ডেকে নেন। পরে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন।এ সময় উপস্থিত কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর এই আচরণে কার্যালয়ের কর্মচারীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। তাঁরা এটিকে সৌজন্য ও আন্তরিকতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।