রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অন্যান্য

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের জামিন

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের জামিন

রাজধানীর গুলশানে হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান। এর আগে তিনি আত্মসমর্পণ করেন।রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এ আদেশ দেন।বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন বলেন, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আমরা জামিনের বিরোধিতা করি। আদালত শুনানি অন্তে পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।মামলার বিবরণে বলা হয়েছে, গত বছরের জানুয়ারি মাসে তোফায়েলের সঙ্গে ভূক্তভোগী তরুণীর ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে ফেসবুক মেসেঞ্জারে তাদের যোগাযোগ হতো। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তবে তরুণী তাতে সায় দেননি। তখন আসামি বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়েন।পরবর্তীতে বিভিন্ন সময়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। ওই তরুণী তাকে বিয়ের কথা বললে তোফায়েল বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় গত ১ আগস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়