সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

কক্সবাজারে ডিবি হারুনের আরও সম্পদের সন্ধান, জব্দের নির্দেশ আদালতের

কক্সবাজারে ডিবি হারুনের আরও সম্পদের সন্ধান, জব্দের নির্দেশ আদালতের

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তে নতুন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে কক্সবাজারে তার আরও কিছু জমির সন্ধান মেলায় সেসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।দুদক সূত্রে জানা গেছে, হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় সাড়ে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্তে কক্সবাজারের পাশাপাশি রাজধানীর বাড্ডা এলাকাতেও নতুন স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদসহ আরও কিছু স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্যও দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে চিহ্নিত সম্পদ জব্দের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। অনুসন্ধান চলমান রয়েছে এবং নতুন তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে প্রায় ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগও অনুসন্ধান করছে দুদক। এ বিষয়ে এনএএইচ স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেনকে আগামী ১৪ জুন হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।অন্যদিকে, দুদকের মামলার আসামি সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদের মূল্য নির্ধারণ ও পরিমাপের জন্য গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়