রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অন্যান্য

আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের দখল: যানজট ও কোলাহলে অতিষ্ঠ ঢাকাবাসী

আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের দখল: যানজট ও কোলাহলে অতিষ্ঠ ঢাকাবাসী

রাজধানী ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠানের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে সিদ্ধেশ্বরী, রমনা, শান্তিনগর ও মালিবাগসহ একাধিক আবাসিক এলাকায় শত শত কোচিং সেন্টার, বিউটি পার্লার, ভাসমান দোকান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এলাকাগুলো এখন পুরোপুরি ভরে গেছে।
স্থানীয়দের অভিযোগ, কোচিং সেন্টারগুলোর লিফলেট ও পোস্টারে এলাকা ছেয়ে গেছে, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। অনেক প্রতিষ্ঠান সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ছাড়াই প্রতি মাসে ১০ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয় করছে বলে অভিযোগ রয়েছে।
অবৈধ দোকান ও প্রতিষ্ঠানগুলোর কারণে এসব এলাকায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। রাস্তার দুই পাশে ভাসমান দোকান বসায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, পুরো এলাকা সারাক্ষণ কোলাহলপূর্ণ হয়ে উঠছে। একই সঙ্গে চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অভিযোগও বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান প্রেক্ষাপটে অনেক রাস্তা সংস্কার ও প্রশস্ত করার প্রয়োজন থাকলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। বিশেষ করে রমনা এলাকায় দোকান ও যানবাহনের চাপে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে।
এ অবস্থায় আবাসিক এলাকায় অবৈধভাবে পরিচালিত বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠান উচ্ছেদ, যানজট নিরসন এবং শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ
পাঠক প্রিয়