রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মিথ্যা ও বেনামি দরখাস্তে হয়রানি: যাচাই ছাড়া তদন্ত বন্ধের দাবি

মিথ্যা ও বেনামি দরখাস্তে হয়রানি: যাচাই ছাড়া তদন্ত বন্ধের দাবি

মিথ্যা ও বেনামি দরখাস্তের মাধ্যমে সাধারণ মানুষকে মানসিক, সামাজিক ও আর্থিকভাবে হয়রানির প্রবণতা দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। ভুক্তভোগী ব্যক্তি ও সচেতন মহলের অভিযোগ, একটি সংঘবদ্ধ সুবিধাবাদী দালালচক্র ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আয়কর কমিশনার কার্যালয়সহ বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দপ্তরে নিয়মিতভাবে ভিত্তিহীন ও বেনামি অভিযোগ দাখিল করছে।অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয়, ঠিকানা ও অভিযোগের সত্যতা যথাযথভাবে যাচাই না করেই তদন্ত কার্যক্রম শুরু করা হচ্ছে। ফলে নিরপরাধ মানুষ অহেতুক তদন্তের মুখে পড়ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সামাজিক মর্যাদা এবং নষ্ট হচ্ছে মূল্যবান সময় ও অর্থ।ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তখনই যুক্তিসংগত, যখন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ও যাচাইকৃত প্রমাণ থাকে। কিন্তু বর্তমানে যাচাই-বাছাই ছাড়াই মিথ্যা ও বেনামি দরখাস্তের ভিত্তিতে তদন্ত শুরু হওয়ায় আইন, ন্যায়বিচার ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।সচেতন মহলের দাবি, গত ৫ আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপটের সুযোগ নিয়ে একটি সুবিধাবাদী চক্র মিথ্যা দরখাস্তকে প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পারিবারিক বিরোধ, পিতৃসম্পত্তি ও মাতৃসম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব, জমিজমা নিয়ে বিরোধ কিংবা ব্যক্তিগত শত্রুতার জেরে সম্পদ ও আয়ের বিষয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য দিয়ে একের পর এক বেনামি অভিযোগ পাঠানো হচ্ছে। অনেক ক্ষেত্রে ডাকযোগে কিংবা সরাসরি দপ্তরে গিয়ে এসব অভিযোগ জমা দেওয়া হচ্ছে।সাম্প্রতিক সময়ে আলোচিত মতিউর রহমানের ‘ছাগল কাণ্ড’ দুর্নীতি ও সম্পদের উৎস নিয়ে জনসচেতনতা বাড়ালেও সংশ্লিষ্টদের আশঙ্কা—এই ধরনের আলোচিত ঘটনার প্রভাবকে কাজে লাগিয়ে এখন অনেকেই ব্যক্তিগত শত্রুতা মেটাতে মিথ্যা অভিযোগ দাখিল করছেন। এতে প্রকৃত দুর্নীতিবাজ ও নিরপরাধ ব্যক্তিকে আলাদা করে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে।এদিকে অভিযোগ উঠেছে, ফ্যাসিবাদী শাসনামলে কর ফাঁকি দিয়ে বিদেশে বাড়ি-গাড়ি কিনে বিলাসবহুল জীবনযাপন করা বহু প্রভাবশালী ব্যক্তি আজও কার্যকরভাবে আইনের আওতায় আসেননি। অথচ সাধারণ মানুষ যাচাইহীন বেনামি অভিযোগের কারণে প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন।সচেতন নাগরিকদের মতে, অভিযোগ গ্রহণ ও তদন্তের আগে একটি সুস্পষ্ট ও মানসম্মত যাচাই প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। তারা তিন ধাপের একটি কাঠামোর প্রস্তাব দিয়েছেন—প্রথমত, অভিযোগকারীর পরিচয় ও উদ্দেশ্য যাচাই;দ্বিতীয়ত, অভিযোগের সত্যতা ও প্রাথমিক তথ্য মূল্যায়ন;তৃতীয়ত, কেবল যথাযথ ও বিশ্বাসযোগ্য ভিত্তি থাকলেই তদন্ত কার্যক্রম গ্রহণ।একই সঙ্গে তারা আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক করদাতা সময়মতো আয়কর রিটার্ন দাখিল করতে পারেননি। যারা নিয়মিত করদাতা ও টিআইএনধারী, তাদের স্বার্থ বিবেচনায় নিয়ে আয়কর দাখিলের সময়সীমা বাড়ানো হলে করদাতারা স্বাচ্ছন্দ্যে রিটার্ন জমা দিতে পারবেন এবং এর মাধ্যমে রাষ্ট্রের রাজস্ব আদায়ও আরও বৃদ্ধি পাবে।সচেতন মহল সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, যেন একদিকে প্রকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর তদন্ত নিশ্চিত করা হয় এবং অন্যদিকে বেনামি দরখাস্তের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হয়।

আরও গুরত্বপূর্ণ খবর পড়ুন

সর্বশেষ
পাঠক প্রিয়