
আগামী সপ্তাহে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে।এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের ক্যাজুয়াল (ঐচ্ছিক) ছুটি নিলে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্ট (শনিবার)-এর সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।ফলে মাত্র এক দিনের ঐচ্ছিক ছুটি ব্যবহার করেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিনের বিশ্রাম বা ব্যক্তিগত কাজের পরিকল্পনা করার সুযোগ পাবেন।