রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

আ. লীগ নেত্রীর ধর্ষণ মামলায় অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামের জামিন

আ. লীগ নেত্রীর ধর্ষণ মামলায় অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামের জামিন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী স্বর্ণালী জোয়ার্দার রিয়ার দায়ের করা ধর্ষণ মামলায় ওএসডি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম জামিন পেয়েছেন।মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুনতাসির আহমেদ তার জামিন আবেদন মঞ্জুর করেন।এর আগে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা পৃথক একটি মামলায় একই ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত সোমবার (২৭ জুলাই) এ আদেশ দেওয়া হয়।মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি মাগুরার একটি সরকারি বাংলোয় স্বর্ণালী জোয়ার্দার রিয়ার সঙ্গে নাকফুল পরিয়ে সম্পর্কের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জহিরুল ইসলাম। পরে ঢাকার একটি হাসপাতালে ওই নারীর স্বামী পরিচয়ে চিকিৎসার ব্যবস্থাও করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এজাহার অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাগুরার সরকারি বাংলো, অফিসের বিশ্রামকক্ষ ও ঢাকার বাসায় একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। পরবর্তীতে পুলিশ সদর দপ্তরে বদলি হলেও তাদের যোগাযোগ অব্যাহত ছিল বলে অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগীর দাবি, ২০২৫ সালের ১৩ জুলাই বিয়ের জন্য চাপ দিলে জহিরুল ইসলাম তা প্রত্যাখ্যান করেন এবং আইনি ব্যবস্থা নিলে ক্ষতির হুমকি দেন। এরপর ১৫ জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি পুলিশের মহাপরিদর্শকের কাছেও লিখিত অভিযোগ দেন তিনি।পরে আত্মীয়-স্বজনের মাধ্যমে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে চলতি বছরের ২০ মে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত শেষে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক গত ১৪ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।তবে অভিযোগের বিষয়ে মোহাম্মদ জহিরুল ইসলামের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

সর্বশেষ
পাঠক প্রিয়