রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রটোকল পাচ্ছেন যারা

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রটোকল পাচ্ছেন যারা

সরকারি ব্যয় সংকোচন এবং পুলিশের জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিয়েছে সরকার। মন্ত্রিসভার ১৮ জন মন্ত্রীর চলাচলের সময় দেওয়া পুলিশের বিশেষ এসকর্ট বা প্রটোকল সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে মাত্র ৬ জন মন্ত্রী এবং ১ জন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এই সুবিধা পাবেন।​ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং একাধিক মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত সপ্তাহ থেকে সিদ্ধান্তটি ধাপে ধাপে কার্যকর করা শুরু হয়েছে।​যেসব পরিবর্তন আসছে:​গানম্যান বহাল: এসকর্ট প্রত্যাহার করা হলেও নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান পাবেন।​হাউস গার্ড ও সফরকালীন নিরাপত্তা: বাসা বা বাসভবনের জন্য ‘হাউস গার্ড’ এবং ঢাকার বাইরে সফরের সময় দেওয়া বিশেষ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই বহাল থাকছে।​যে ব্যয় সংকুচিত হচ্ছে: সাধারণত একজন মন্ত্রীর এসকর্ট বহরে ১ জন উপপরিদর্শক (এসআই), ৪ জন কনস্টেবল এবং একটি পিকআপ ভ্যান থাকে। গাড়ি ও প্রটোকল কমানোর ফলে এদের বেতন-ভাতা ও জ্বালানি বাবদ বড় অংকের সরকারি ব্যয় সাশ্রয় হবে।​এখনো যারা এসকর্ট সুবিধা পাচ্ছেন (৭ জন):​১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী২. সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্রমন্ত্রী৩. আমির খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনামন্ত্রী৪. ডা. এ জেড এম জাহিদ হোসেন — সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী৫. ড. খলিলুর রহমান — পররাষ্ট্রমন্ত্রী৬. ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী৭. রাশেদ আল মাহমুদ তিতুমীর — পরিকল্পনা উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)​যাদের এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে (১৮ জন):​কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (ধর্ম)​আবদুল আউয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন)​আহমেদ আযম খান (মুক্তিযুদ্ধ বিষয়ক)​নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি)​মিজানুর রহমান মিনু (ভূমি)​আফরোজা খানম (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন)​খন্দকার আব্দুল মুক্তাদির (শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্য)​আরিফুল হক (শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ)​জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার)​মোহাম্মদ আমিন উর রশিদ (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ)​মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (পানিসম্পদ)​আসাদুল হাবিব দুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ)​মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ বিষয়ক)​জাকারিয়া তাহের (গৃহায়ন ও গণপূর্ত)​ড. আ ন ম এহছানুল হক মিলন (শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা)​সরদার সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ)​ফকির মাহবুব আনাম (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি)​শেখ রবিউল আলম (সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন)

সর্বশেষ
পাঠক প্রিয়