সরকারি ব্যয় সংকোচন এবং পুলিশের জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিয়েছে সরকার। মন্ত্রিসভার ১৮ জন মন্ত্রীর চলাচলের সময় দেওয়া পুলিশের বিশেষ এসকর্ট বা প্রটোকল সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে মাত্র ৬ জন মন্ত্রী এবং ১ জন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এই সুবিধা পাবেন।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং একাধিক মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত সপ্তাহ থেকে সিদ্ধান্তটি ধাপে ধাপে কার্যকর করা শুরু হয়েছে।যেসব পরিবর্তন আসছে:গানম্যান বহাল: এসকর্ট প্রত্যাহার করা হলেও নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান পাবেন।হাউস গার্ড ও সফরকালীন নিরাপত্তা: বাসা বা বাসভবনের জন্য ‘হাউস গার্ড’ এবং ঢাকার বাইরে সফরের সময় দেওয়া বিশেষ পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই বহাল থাকছে।যে ব্যয় সংকুচিত হচ্ছে: সাধারণত একজন মন্ত্রীর এসকর্ট বহরে ১ জন উপপরিদর্শক (এসআই), ৪ জন কনস্টেবল এবং একটি পিকআপ ভ্যান থাকে। গাড়ি ও প্রটোকল কমানোর ফলে এদের বেতন-ভাতা ও জ্বালানি বাবদ বড় অংকের সরকারি ব্যয় সাশ্রয় হবে।এখনো যারা এসকর্ট সুবিধা পাচ্ছেন (৭ জন):১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী২. সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্রমন্ত্রী৩. আমির খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনামন্ত্রী৪. ডা. এ জেড এম জাহিদ হোসেন — সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী৫. ড. খলিলুর রহমান — পররাষ্ট্রমন্ত্রী৬. ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী৭. রাশেদ আল মাহমুদ তিতুমীর — পরিকল্পনা উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা)যাদের এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে (১৮ জন):কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (ধর্ম)আবদুল আউয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন)আহমেদ আযম খান (মুক্তিযুদ্ধ বিষয়ক)নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি)মিজানুর রহমান মিনু (ভূমি)আফরোজা খানম (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন)খন্দকার আব্দুল মুক্তাদির (শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্য)আরিফুল হক (শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ)জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার)মোহাম্মদ আমিন উর রশিদ (কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ)মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (পানিসম্পদ)আসাদুল হাবিব দুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ)মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ বিষয়ক)জাকারিয়া তাহের (গৃহায়ন ও গণপূর্ত)ড. আ ন ম এহছানুল হক মিলন (শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা)সরদার সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ)ফকির মাহবুব আনাম (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি)শেখ রবিউল আলম (সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন)
