
দায়িত্ব গ্রহণের সোয়া তিন বছরের মাথায় পদত্যাগ করেছেন দেশের ২২তম প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ১ মিনিটে প্রেসিডেন্টের স্বাক্ষরিত পদত্যাগপত্র বঙ্গভবন থেকে জাতীয় সংসদে পৌঁছে দেন প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।পরে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম পদত্যাগপত্র গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার।এদিকে প্রেসিডেন্টের পদত্যাগ প্রসঙ্গে শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি ব্রিফিং করার কথা রয়েছে স্পিকারের।উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের মেয়াদে দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে অপসারণের দাবি জোরালো হয়। বিভিন্ন রাজনৈতিক দল তার অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালন করলেও তৎকালীন অন্তর্বর্তী সরকার পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্ট পদে পরিবর্তনের উদ্যোগ নেয়নি।