বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

স্ক্যাম সেন্টার ও আন্তঃদেশীয় অপরাধ দমনে থাইল্যান্ডে আইজিপি

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে নতুন আইনের অবহিতকরণ সভা, বক্তব্য রাখলেন আইজিপি

স্ক্যাম সেন্টার কম্পাউন্ড, সাইবার প্রতারণা ও আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।রোববার (১৯ জুলাই) বিকেলে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন। আগামী ২০ ও ২১ জুলাই ব্যাংককে অনুষ্ঠিত হবে ‘Scam Center Compounds and Transnational Organized Crime’ শীর্ষক এ আঞ্চলিক সম্মেলন।সম্মেলনটির আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং সহযোগিতা করছে রয়্যাল থাই পুলিশ।পুলিশ সদর দপ্তর জানায়, সম্মেলনে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড, সাইবার জালিয়াতি ও আন্তঃদেশীয় অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা এতে অংশ নেবেন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আইজিপি মো. আলী হোসেন ফকির।সম্মেলনের ফাঁকে রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ পুলিশের প্রধান। এ সময় দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা সহযোগিতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে সমন্বয় জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সম্মেলন শেষে আগামী ২২ জুলাই দেশে ফিরবেন আইজিপি।

সর্বশেষ
পাঠক প্রিয়