সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ডেমরায় পুলিশ কনস্টেবলের মৃত্যু, আত্মহ’ত্যার দাবি পুলিশ ও পরিবারের

ডেমরায় পুলিশ কনস্টেবলের মৃত্যু, আত্মহ’ত্যার দাবি পুলিশ ও পরিবারের

রাজধানীর ডেমরায় পুলিশ লাইনসে (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম, পূর্ব) সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ ও পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।শুক্রবার (১৭ জুলাই) ভোরে পুলিশ লাইনসের বহুতল ভবনের একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। তিনি প্রায় নয় মাস আগে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, পিওএম ভবনের সপ্তম তলার একটি কক্ষে আরও কয়েকজন সদস্যের সঙ্গে থাকতেন সাইদুল। ঘটনার সময় অন্যরা ডিউটিতে থাকায় তিনি কক্ষে একা ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে কক্ষটির দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সহকর্মীরা বিষয়টি ডেমরা থানাকে জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়।উদ্ধারের পর প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সাইদুলের চাচা মো. সোহাগ জানান, পারিবারিক কলহের কারণে তিনি কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে পরিবারের ধারণা।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়