বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ধাওয়া দিয়ে ৬ কিশোর আটক

থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ধাওয়া দিয়ে ৬ কিশোর আটক

কক্সবাজারের চকরিয়া থানার সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় এসে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে দুই কিশোরসহ মোট ৬ জনকে আটক করেছে।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলা পরিষদ সড়কে থানার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।আটকরা হলেন— মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮) ও রাফি (১৬)।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কয়েকজন কিশোর থানার সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। স্থানীয়রা তাদের নিষেধ করলেও তারা স্লোগান চালিয়ে যায়, এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন নিজেই ঘটনাস্থলে এসে কিশোরদের পেছনে ধাওয়া দেন। পরে অটোরিকশাসহ ৬ জনকে আটক করা হয়।এ বিষয়ে ওসি মো. মনির হোসেন বলেন, “অটোরিকশায় ছদ্মবেশে এসে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছিল। তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই ও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ
পাঠক প্রিয়