
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন থানায় ৪১টি মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ২৫ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, মিরপুরে ৮৫ জন, গুলশানে ৩২ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৭ জন রয়েছেন।অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৩০টি ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, দুটি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ছয়টি মোবাইল ফোন সেট এবং ৩৩০ টাকা উদ্ধার করা হয়েছে।এ ছাড়া অভিযানের সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ। ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।