সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

খুলনায় বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধার: মা আটক, বাবাকে খুঁজছে পুলিশ

খুলনায় বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধার: মা আটক, বাবাকে খুঁজছে পুলিশ

খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত আরফানা হোসেন নির্জনা (১৬) নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আলীম হোসেনের মেয়ে এবং ইকবালনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।পুলিশ জানায়, গত বুধবার (৯ জুলাই) রাত সোয়া ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার একটি সাততলা ভবনের সামনে থেকে বস্তাবন্দী অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন তার মা সীমা আক্তার।খুলনা সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. সাত্তার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা সীমা আক্তারকে আটক দেখানো হয়েছে। তবে নিহতের বাবা আলীম হোসেন এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও পরে তাকে নির্জনা হিসেবে শনাক্ত করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং শিগগিরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়