সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম, আন্দোলনের হুঁশিয়ারি

অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসনকে ৬ দিনের আলটিমেটাম, আন্দোলনের হুঁশিয়ারি

রাঙামাটিতে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন অটোরিকশা চালক ও মালিকরা। দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনকে ছয় দিনের আলটিমেটাম দিয়ে তারা সতর্ক করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে শহরে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে।সোমবার (৬ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর, জেলা অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক মো. রনি।বক্তারা বলেন, রাঙামাটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। অথচ রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অটোরিকশার কারণে শহরের যানবাহন ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত এসব অবৈধ অটোরিকশার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।অটোরিকশা মালিক ও চালক নেতারা জানান, আগামী ছয় দিনের মধ্যে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী রোববার থেকে শহরে সব অটোরিকশা চলাচল বন্ধ রেখে কঠোর কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়