সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

বরিশালে আলোচিত নির্যাতনকাণ্ড: গ্রেপ্তার লিটুসহ ২ জন

বরিশালে আলোচিত নির্যাতনকাণ্ড: গ্রেপ্তার লিটুসহ ২ জন

বরিশালে অগ্রণী হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৫ জুলাই) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান লিটু ও তার সহযোগী আবুল কালামকে গ্রেপ্তার করে।এর আগে একই দিন ভুক্তভোগী ব্যবসায়ী, বাকলা ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং কোম্পানির এমডি আব্দুল আজিজ হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেন।গত ২৭ জুন সংঘটিত এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি অফিসে প্রবেশ করে আব্দুল আজিজকে শারীরিকভাবে হেনস্তা করছেন এবং একপর্যায়ে তার কাছ থেকে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হচ্ছে।এদিকে গ্রেপ্তার হওয়া মোস্তাফিজুর রহমান লিটুর রাজনৈতিক পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে যুবদলের কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতারা দাবি করেছেন, লিটু বিএনপি, যুবদল বা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে বর্তমানে সম্পৃক্ত নন। রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়