
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ থাকবে না।প্রতিটি ভোটকেন্দ্রে এবার কমপক্ষে ৫ জন অস্ত্রধারী সদস্য (২ জন পুলিশ, ৩ জন আনসার) মোতায়েন থাকবে।গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে ৬ জন অস্ত্রধারী সদস্য এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।এছাড়া প্রতিটি কেন্দ্রে ১০ জন নিরস্ত্র আনসার (৬ জন পুরুষ, ৪ জন নারী) দায়িত্ব পালন করবে।প্রথমবারের মতো ব্যবহার করা হবে বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ও ডগ স্কোয়াড।‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দায়িত্বপ্রাপ্তরা ভোট দিতে পারবেন।প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন।দুই ধাপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে; ভোটকেন্দ্রিক মোতায়েন চলবে ৮–১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।উপদেষ্টার দাবি, এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং একটি রোল মডেল।