রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

রায়পুর থানার ওসি শাহীন প্রত্যাহার, দায়িত্বে এলেন নিজাম উদ্দিন

রায়পুরে নৃ’শংস হ’ত্যাকাণ্ড: মা ও তিন মেয়েকে কু’পিয়ে হ’ত্যা, গণপিটুনিতে নিহত ঘা’তক

লক্ষ্মীপুরের রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন নোয়াখালীর কবিরহাট থানার ওসি এবং রায়পুর থানার সাবেক কর্মকর্তা নিজাম উদ্দিন।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এ বদলির আদেশ কার্যকর করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এ বদলি করা হয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি।সম্প্রতি রায়পুরে সংঘটিত একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়। গত ২৫ জুন উপজেলার একটি এলাকায় একই পরিবারের মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া ওই মামলার প্রধান অভিযুক্ত অন্তর মজুমদারের গণপিটুনিতে মৃত্যু, পৃথক ঘটনায় মাদক কারবারিদের হামলায় আহত এক ব্যবসায়ীর ১৮ দিন পর মৃত্যুসহ গত তিন মাসে উপজেলায় ৯টি হত্যাকাণ্ডের ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তোলে।এসব ঘটনার পর অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোরালো দাবি ওঠে। এরই প্রেক্ষাপটে থানার নেতৃত্বে এ পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।নতুন দায়িত্ব পাওয়া ওসি নিজাম উদ্দিন এর আগে রায়পুর থানায় কর্মরত ছিলেন। ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় তার অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়