রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

জব্দ গাঁ’জা বিক্রির অভিযোগে তোলপাড়, দাউদকান্দি মডেল থানার ওসি প্রত্যাহার

জব্দ গাঁ’জা বিক্রির অভিযোগে তোলপাড়, দাউদকান্দি মডেল থানার ওসি প্রত্যাহার

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে জব্দ করা ১৬০ কেজি গাঁজা বিক্রির অভিযোগ ওঠার পর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।স্থানীয় সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬০ কেজি গাঁজা বিক্রির অভিযোগে থানার দুই এসআইয়ের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। সোমবার সন্ধ্যায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওসি আবদুল বারী। তিনি দাবি করেন, একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলেও জানান।ওসি বলেন, “দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনে চাকরি ছেড়ে দেব। কিন্তু মিথ্যা অপবাদ মাথায় নিয়ে কর্মস্থল ছাড়ছি না।”এদিকে অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রম চলছে বলে জানা গেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়