বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে তদন্তের নির্দেশ, ব্যবস্থা নিতে বলল বিদ্যুৎ বিভাগ

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে তদন্তের নির্দেশ, ব্যবস্থা নিতে বলল বিদ্যুৎ বিভাগ

চলতি জুন মাসে অস্বাভাবিকভাবে বেশি বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য গ্রাহকদের আহ্বান জানানো হয়েছে।সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।নির্দেশনায় বলা হয়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া অভিযোগ অনুযায়ী অন্যান্য মাসের তুলনায় চলতি জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে।গ্রাহক হয়রানি কমাতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।এ ছাড়া অতিরিক্ত বিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির স্থানীয় কার্যালয়ে সরাসরি যোগাযোগ অথবা নির্ধারিত হটলাইন নম্বরে অভিযোগ জানানোর জন্য গ্রাহকদের অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ।অভিযোগ জানানোর হটলাইন নম্বরগুলো হলো:- বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯- বিপিডিবি কল সেন্টার: ১৬২০০- পবিবো কল সেন্টার: ১৬৮৯৯- ডিপিডিসি লিমিটেড কল সেন্টার: ১৬১১৬- ডেসকো লিমিটেড কল সেন্টার: ১৬১২০- নেসকো লিমিটেড কল সেন্টার: ১৬৬০৩- ওজোপাডিকো লিমিটেড কল সেন্টার: ১৬১১৭বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়