রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের খবর গুজব, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ডিএমপির

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের খবর গুজব, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ডিএমপির

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার তুরাগ নদ থেকে একাধিক মরদেহ উদ্ধারের দাবিতে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ধরনের গুজব যাচাই-বাছাই ছাড়া প্রচার বা শেয়ার না করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।রোববার (২৮ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ডিএমপির অবস্থান তুলে ধরেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদ থেকে ধারাবাহিকভাবে মরদেহ উদ্ধারের যে দাবি ছড়ানো হয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত ও যাচাই করা হয়েছে। তবে অনুসন্ধানে এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।ফারুক হোসেন জানান, ডিএমপির আওতাধীন তুরাগ, পল্লবী ও রূপনগর থানা এলাকায় এ ধরনের কোনো মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ড বা সংশ্লিষ্ট ঘটনা ঘটেনি। এমনকি এ বিষয়ে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) বা মামলাও দায়ের হয়নি।তিনি আরও বলেন, মিরপুর ক্রাইম ডিভিশনের অধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমারেখাও পর্যালোচনা করা হয়েছে। প্রচারিত ঘটনার সঙ্গে এসব এলাকার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, গুজব বা বিভ্রান্তিকর তথ্য যাচাই ছাড়া প্রচার, বিশ্বাস কিংবা শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।এক প্রশ্নের জবাবে যুগ্ম পুলিশ কমিশনার বলেন, শুরুতে গুজবটি এমনভাবে ছড়ানো হয়েছিল যেন ঘটনাটি ডিএমপির আওতাধীন এলাকায় ঘটেছে। কিন্তু তদন্তে ডিএমপির কোনো থানা বা ইউনিটের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে তাদের জানা মতে, আমিনবাজার নৌ পুলিশ একটি মরদেহ উদ্ধার করে দারুসসালাম থানায় অপমৃত্যুর মামলা করেছে। বিষয়টি নৌ পুলিশের এখতিয়ারভুক্ত।আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএমপি শুধুমাত্র নিজেদের আওতাধীন এলাকার বিষয়ে মন্তব্য করতে পারে। ডিএমপির ভেতরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং ডিএমপির বাইরের কোনো বিষয়ে তারা মন্তব্য করবে না।

সর্বশেষ
পাঠক প্রিয়