রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের প্রস্তুতি, তালিকায় ১৭৪ জন

বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের প্রস্তুতি, তালিকায় ১৭৪ জন

পুলিশ প্রশাসনে নির্ধারিত সময়ের আগেই বিতর্কিত কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর উদ্যোগকে কেন্দ্র করে উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ ঘটনায় বাহিনীর স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১৭৪ জন কর্মকর্তার একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় ১৫, ১৭, ১৮ ও ২০ ব্যাচের কর্মকর্তারা রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৫৭ জন বিভিন্ন সময়ে আলোচিত ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে চিহ্নিত। শুধু ২০ ব্যাচের কর্মকর্তাই রয়েছেন ৫৩ জন।এছাড়া সাবেক বিতর্কিত ওসিদের অনেকের নামও তালিকায় রয়েছে। তাদের মধ্যে অনেকে বর্তমানে পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদায় দেশের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলেই বিতর্কিত হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তালিকায় থাকা ২০ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মোল্ল্যা নজরুল ইসলাম, বিপ্লব বিজয় তালুকদার, শাহ মিজান শাফিউর রহমান, মোহাম্মদ মিরাজ উদ্দিন আহমেদ, সঞ্জিত কুমার রায়, জাকির হোসেন খান, সাইদুর রহমান, সুব্রত কুমার হালদার, নূরে আলম মিনা, শাহ আবীদ হোসেন, আলমগীর কবির, মো. ইলিয়াস শরিফ, জিহাদুল কবির, আনোয়ার হোসেন খান, রাশিদুল হাসান, সাইফুল্লাহ আল মামুন, এটিএম মোজাহিদুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, টুটল চক্রবর্তী, মাইনুল হক, মাহাবুবুর রহমান খান, মোহাম্মদ রেজোয়ান, সাইফুল ইসলাম, মো. মনিরুজ্জামান, বরকতউল্লাহ খান, মেহেদুল করিম, গিয়াসউদ্দিন আহম্মেদ, সৈয়দ নুরুল ইসলাম, এসএম মোস্তাক আহম্মেদ, জামিল হাসান ও হামিদুল আলমসহ আরও অনেকে।সূত্রগুলো আরও জানিয়েছে, আবাসন কোম্পানির ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ১৫ ব্যাচের দুইজন কর্মরত অতিরিক্ত আইজিপির নামও অবসরের তালিকায় রয়েছে। পাশাপাশি ১৭ ও ১৮ ব্যাচের আরও কয়েকজন কর্মকর্তাকেও ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

আরও গুরত্বপূর্ণ খবর পড়ুন

সর্বশেষ
পাঠক প্রিয়