রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

রামপুরা হ’ত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৫ জনের রায় ২৮ জুন

রামপুরা হ’ত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৫ জনের রায় ২৮ জুন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ পাঁচ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে ২৮ জুন।শনিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেন।ট্রাইব্যুনালে মামলার দ্বিতীয় দফার যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন যুক্তি উপস্থাপন করে দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন।এর আগে গত ১০ জুন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার পুনরায় সাফাই সাক্ষ্য দেন। জবানবন্দিতে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগও তোলেন। চলতি বছরের ১৩ জানুয়ারি প্রথম ধাপে সাক্ষ্য দিয়েছিলেন তিনি।মামলায় মোট পাঁচজন আসামি রয়েছেন। তাদের মধ্যে চারজন পলাতক। পলাতক আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।বহুল আলোচিত এ মামলার রায়ের দিকে এখন নজর রয়েছে আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সাধারণ মানুষের।

সর্বশেষ
পাঠক প্রিয়