শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ভাই নয়, মহোদয় বলবেন’—সাংবাদিকের সঙ্গে সিভিল সার্জনের ফোনালাপ নিয়ে আলোচনা-সমালোচনা

ভাই নয়, মহোদয় বলবেন’—সাংবাদিকের সঙ্গে সিভিল সার্জনের ফোনালাপ নিয়ে আলোচনা-সমালোচনা

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল ইসলামের সঙ্গে এক সাংবাদিকের ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অডিওতে সাংবাদিকের ‘ভাই’ সম্বোধনে আপত্তি জানিয়ে নিজেকে ‘মহোদয়’ বলে সম্বোধন করার কথা বলতে শোনা যায়।জানা গেছে, সোমবার (২২ জুন) বিকেলে বেসরকারি টেলিভিশন দেশ টিভি ও স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মুইনুল হোসাইন উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়মের বিষয়ে বক্তব্য নিতে সিভিল সার্জন ডা. নুরুল ইসলামকে ফোন করেন।সাংবাদিক মুইনুল হোসাইনের দাবি, ফোনে সালাম দিয়ে তিনি সিভিল সার্জনকে ‘ভাই’ সম্বোধন করে প্রশ্ন করতে শুরু করলে সিভিল সার্জন আপত্তি জানান। কথোপকথনের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, “আপনি ভাই কাকে বলছেন? আমি একজন জেলার কর্মকর্তা, আমাকে মহোদয় বলবেন।”মুইনুল হোসাইন বলেন, “আমি উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অনিয়মের বিষয়ে বক্তব্য নিতে ফোন করেছিলাম। সিভিল সার্জন ‘ভাই’ সম্বোধনে আপত্তি জানালে আমি বলি, আপনাকে মহোদয় বললে যদি খুশি থাকেন, তাহলে তাই বলব। এরপর ফোনের লাইন কেটে যায়।”এদিকে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সরকারি কর্মকর্তার এমন বক্তব্যকে অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ সরকারি পদমর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টিও তুলে ধরছেন।তবে এ বিষয়ে বক্তব্য জানতে সিভিল সার্জন ডা. নুরুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিনি ফোনকল রিসিভ করেননি।ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়