শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

২৩ জুন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

২৩ জুন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।রবিবার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান এ সতর্কবার্তা দেন।তিনি বলেন, “২৩ জুনকে কেন্দ্র করে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকে ইতোমধ্যে বার্তা দেওয়া হয়েছে। কেউ যদি অস্ত্র বা সহিংসতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে তারাই ঝুঁকির মধ্যে পড়বে।”নয়মুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী মাউরা সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই সহযোগী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকেও আটক করা হয়।র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৪টি মামলা রয়েছে।সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। বিশেষ দিনগুলোকে কেন্দ্র করে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়