রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান।নিহতরা হলেন— হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। হাবিবুর ও তার স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয় এবং তাদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ঘরের সামনে রক্ত দেখে সন্দেহ হলে ভেতরে গিয়ে চারজনের মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ জানায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। সোমবার রাতে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, টাকা লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ডাকাতি চালায় এবং পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় পরিবারের সবাইকে হত্যা করে। বাড়ি থেকে স্বর্ণালঙ্কারও লুট করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ আরও জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়