রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

রাজধানীতে অপরাধ দমনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজধানীতে অপরাধ দমনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।বুধবার (১৭ জুন) ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে কমিশনার বলেন, মাদক কারবারি, চাঁদাবাজ, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধচক্রের বিরুদ্ধে আরও কার্যকর ও জোরালো অভিযান পরিচালনা করতে হবে।তিনি নির্দেশ দেন, প্রতিটি থানায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে থানাগুলোকে সম্পূর্ণ দালালমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।ডিএমপি কমিশনার আরও বলেন, কোনো এলাকায় যাতে অপরাধমূলক কর্মকাণ্ড মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য বিট পুলিশিং কার্যক্রম ও নিয়মিত টহল আরও জোরদার করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।ভালো কাজের স্বীকৃতি এবং জবাবদিহিতার বিষয়েও কঠোর বার্তা দেন কমিশনার। তিনি বলেন, প্রশংসনীয় ও সফল কর্মকাণ্ডের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।সভায় আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আশুরার সব কর্মসূচি যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর নজরদারি রাখতে হবে।অনুষ্ঠানের শেষপর্যায়ে মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখা বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন ডিএমপি

সর্বশেষ
পাঠক প্রিয়