সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার, স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে অর্থ দাবি

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার, স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে অর্থ দাবি

মো. শামীম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় ব্যবহার করে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর বার্তা পাঠানো ও অর্থ দাবি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) সাভারে অভিযান চালিয়ে সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিটের একটি বিশেষ দল শামীম ওসমানকে গ্রেপ্তার করে।সিআইডির তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। বার্তায় রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয় এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়—এমন বক্তব্য দেওয়া হয়। একই সঙ্গে জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয় এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে ১ লাখ টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়।বার্তাটি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে সিপিসি, সিআইডিকে অবহিত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিআইডির একটি বিশেষ দল দ্রুত প্রতারককে শনাক্ত ও গ্রেপ্তার করে।সিআইডি জানায়, শামীম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। তার অপরাধ বৃত্তান্ত পর্যালোচনায় জানা যায়, তিনি একজন পেশাদার প্রতারক এবং অতীতেও বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করেছেন।এ ছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়