রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না ফিটনেস ও রেজিস্ট্রেশন

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না ফিটনেস ও রেজিস্ট্রেশন

দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করতে আগামী ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে সরকার।সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপন অনুযায়ী, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন এবং তা সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক হবে। এর মাধ্যমে যানবাহনের অবস্থান, চলাচলের গতি এবং রুট পর্যবেক্ষণ সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বিআরটিএ জানিয়েছে, জিপিএস সংযুক্তির প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা সংস্থাটির স্থানীয় কার্যালয় অথবা সরকারি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত করার পরই নতুন রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে গণপরিবহনের ওপর নজরদারি বৃদ্ধি পাবে এবং সড়ক পরিবহন ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়