রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

অতিরিক্ত আইজিপি হলেন রেজাউল করিম মল্লিক, পরলেন নতুন র‍্যাংক ব্যাজ

অতিরিক্ত আইজিপি হলেন রেজাউল করিম মল্লিক, পরলেন নতুন র‍্যাংক ব্যাজ

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে তাকে অতিরিক্ত আইজিপির র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন তার কাঁধে নতুন র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। ২০২৫ সালের মে মাসে তাকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।ঢাকা রেঞ্জে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাঠপর্যায়ের পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। পদোন্নতির মাধ্যমে তিনি এখন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ
পাঠক প্রিয়