পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে তাকে অতিরিক্ত আইজিপির র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন তার কাঁধে নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেন।১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। ২০২৫ সালের মে মাসে তাকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।ঢাকা রেঞ্জে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাঠপর্যায়ের পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। পদোন্নতির মাধ্যমে তিনি এখন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন।
