সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ: কাজ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ: কাজ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও

গণপূর্ত অধিদপ্তরের নরসিংদী বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসার বিরুদ্ধে ঠিকাদারের সাথে যোগসাজশ করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়া একটি অভিযোগপত্র থেকে জানা গেছে, জাল-জালিয়াতি, কমিশন বাণিজ্য এবং টেন্ডারবাজিসহ নানা অনিয়মের মাধ্যমে সরকারের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন এই কর্মকর্তা।কাজ না করেই ৫ কোটির অগ্রিম বিল, পালালেন ঠিকাদারঅভিযোগপত্র অনুযায়ী, ২০২৪-২৫ অর্থ বছরের জুন মাসে নরসিংদী জেলা কারাগারের উন্নয়ন প্রকল্পের কাজ ‘বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন’ নামক একটি সংস্থাকে পাইয়ে দেন নির্বাহী প্রকৌশলী মুসা। বিশেষ চুক্তির মাধ্যমে কোনো কাজ না করেই ঠিকাদারকে ৫ কোটি টাকার অগ্রিম বিল প্রদান করেন তিনি। মোটা অঙ্কের টাকা পেয়েই ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যায়। পরবর্তীকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে কাজটি বাতিল করতে বাধ্য হন মুসা।সাধারণত যেকোনো বিলে উপ-বিভাগীয় ও উপসহকারী প্রকৌশলীর স্বাক্ষর বাধ্যতামূলক হলেও, এই টাকা ভাগবাটোয়ারার লোভে কারও স্বাক্ষর ছাড়াই হিসাব শাখাকে চাপ দিয়ে ভুয়া বিল এন্ট্রি করানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অগ্রিম বিলের পরিমাণ কাগজে-কলমে ৫ কোটি বলা হলেও বাস্তবে এর পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। বর্তমানে এই অনিয়ম ধামাচাপা দিতে এবং অবশিষ্ট টাকা আত্মসাতের উদ্দেশ্যে রিমেইনিং (অবশিষ্ট) কাজেরনতুন প্রাক্কলন তৈরির পাঁয়তারা চলছে।ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্প ও ‘শতকোটির’ অধিগ্রহণ বাণিজ্য২০২৪ সালের এপ্রিল থেকে নরসিংদী ডিভিশনে কর্মরত আছেন এ এস এম মুসা। ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, দোকান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরূপণে ভ্যালুয়েশন রিপোর্ট তৈরির নামে বিপুল ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অধীনস্থ উপসহকারী প্রকৌশলী ইকরামুল হাসান ও আনোয়ারুল হকের সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন মালিকদের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।এছাড়াও নরসিংদী গণপূর্তের বিভিন্ন উন্নয়ন ও মেরামত কাজে পাতানো টেন্ডার এবং বেনামী ব্যবসার মাধ্যমেও এই কর্মকর্তা বিপুল অর্থ কামিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ও সংশ্লিষ্ট দপ্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়