
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযান দল নারায়ণগঞ্জের মুন্সীপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয় ২টি পিস্তল, ৩ রাউন্ড এমুনিশন, ১ রাউন্ড কার্তুজ, ১৩টি দেশীয় অস্ত্র, ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জামাদি।গ্রেফতারকৃতরা হলেন— নাঈম (৪২), রুনা আক্তার (৩৫), রুবেল (৩৫) এবং সুজন (৩০)।সেনাবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।