
লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে গ্রেফতার হওয়া এনসিপি নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেফতার অপর আসামি ইমন জামিন পেয়েছেন।বৃহস্পতিবার (৪ জুন) লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক আনিসুল হক এ নির্দেশ দেন।মামলার তথ্য অনুযায়ী, গত ৩১ মে যুবদল নেতা রুহুল আমিন বাদী হয়ে দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে রায়পুর থানায় মামলা করেন। এর আগে ৩০ মে রাতে উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি।এদিকে, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকায় প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তেজগাঁও থানার একটি মামলায়ও আনোয়ার হোসেন অভিযুক্ত। ওই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য ঢাকা মহানগর আদালতে আবেদন করেছেন উত্তরা ডিবির এসআই শাহ মিনহাজ উদ্দিন।ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।