সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

বিল আটকে ঘুষ আদায়ের অভিযোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইমরান আলোচনায়

বিল আটকে ঘুষ আদায়ের অভিযোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইমরান আলোচনায়

বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, কমিশন বাণিজ্য, বিল আটকে রাখা, বদলি আদেশ কার্যকর না করা এবং ঠিকাদারদের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের পর এলজিইডি কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।অভিযোগ অনুযায়ী, বিভিন্ন রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্পের বিল ছাড়ের ক্ষেত্রে ঠিকাদারদের কাছ থেকে ২–৩ শতাংশ কমিশন এবং জরিমানা মওকুফ বা প্রকল্প সংশোধনের জন্য ১০–২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হতো। অভিযোগকারীদের দাবি, আর্থিক সুবিধা ছাড়া অনেক ফাইল অনুমোদন পেত না।একাধিক ঠিকাদারের ভাষ্য অনুযায়ী, কার্যাদেশ, রিভাইজ স্কিম অনুমোদন ও বিল পরিশোধের বিভিন্ন ধাপে অনৈতিক লেনদেনের চাপ ছিল। এ নিয়ে অসন্তোষ দেখা দিলেও পরে বিষয়গুলো আপসের মাধ্যমে মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. এনামুল হককে ব্যবহার করে ঘুষ ও কমিশন সংগ্রহের একটি চক্র পরিচালনার অভিযোগও উঠেছে। একই সঙ্গে তার বদলির আদেশ কার্যকর না হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।অভিযোগ রয়েছে, ফিল্ড পর্যায়ে তদারকি না করে দপ্তরে বসেই প্রকল্প নিয়ন্ত্রণ করা হতো, ফলে বিভিন্ন অবকাঠামো প্রকল্পের মান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।তবে মোহাম্মদ আল ইমরান এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, অভিযোগগুলো ভিত্তিহীন এবং তিনি দপ্তরে স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করছেন।এলজিইডি সূত্রে জানা গেছে, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা ও দায় নির্ধারণ সংশ্লিষ্ট তদন্ত এবং প্রশাসনিক প্রক্রিয়ার ফলাফলের ওপর নির্ভর করবে।

সর্বশেষ
পাঠক প্রিয়