রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

কেউ ৬ বছর, কেউ ১০ বছর ধরে অনুপস্থিত: রংপুরে কর্মস্থলে নেই ২০ সরকারি চিকিৎসক

কেউ ৬ বছর, কেউ ১০ বছর ধরে অনুপস্থিত: রংপুরে কর্মস্থলে নেই ২০ সরকারি চিকিৎসক

রংপুর বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালের অন্তত ২০ জন চিকিৎসক বছরের পর বছর ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি চাকরিবিধিতে দুই মাসের বেশি অনুমোদনহীন অনুপস্থিতির ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থার বিধান থাকলেও অনেকের বিরুদ্ধে ৬ থেকে ১০ বছরেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।জানা গেছে, এসব চিকিৎসকের কেউ বিদেশে অবস্থান করছেন, কেউ বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন, আবার কারও বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত নন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে পদগুলো দীর্ঘদিন শূন্য থাকলেও নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া যাচ্ছে না, যা হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট আরও বাড়িয়ে তুলছে।পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২টি অনুমোদিত পদের বিপরীতে কাগজে-কলমে ১৯ জন চিকিৎসক থাকলেও নিয়মিত সেবা দিচ্ছেন মাত্র ১৪ জন। সেখানে তিন চিকিৎসক ২০১৯ সাল থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. লুৎফুল কবীর জানান, অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।এদিকে অনুসন্ধানে দেখা গেছে, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এক চিকিৎসক বর্তমানে রংপুর নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন। তিনি দাবি করেন, দূরবর্তী এলাকায় বদলি এবং পদোন্নতি না পাওয়ার কারণে তিনি সরকারি কর্মস্থলে যোগ দেননি।

সর্বশেষ
পাঠক প্রিয়