রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চাকরি নিশ্চিত’ বলে টাকা নিচ্ছে চক্র, সতর্ক করল এনবিআর

চাকরি নিশ্চিত’ বলে টাকা নিচ্ছে চক্র, সতর্ক করল এনবিআর

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়কারী প্রতারক চক্রের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ সুযোগে দেশের বিভিন্ন স্থানে কিছু প্রতারক চক্র অভিনব কৌশলে আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে এনবিআর জানতে পেরেছে।এনবিআর জানায়, প্রতারক চক্রের মূল কৌশল হলো—যারা নিজেদের যোগ্যতায় স্বাভাবিক প্রক্রিয়ায় চাকরি পাবেন, তাদের কাছে অর্থ নিয়ে পরে দাবি করা যে চাকরিটি টাকার বিনিময়ে হয়েছে। অন্যদিকে, যারা চাকরি পাবেন না, তাদের মধ্যে কাউকে কাউকে টাকা ফেরত দিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা করা হতে পারে।জাতীয় রাজস্ব বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে। চাকরি দেওয়ার নামে কোনো ব্যক্তি বা চক্রের প্রলোভনে পা না দিতে এবং এ ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ
পাঠক প্রিয়