রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ঘিরে দেশজুড়ে আলোচনা

অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ঘিরে দেশজুড়ে আলোচনা

কোরবানির ঈদকে ঘিরে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি অ্যালবিনো মহিষ। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা বিরল এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।খামার সূত্রে জানা যায়, মহিষটির মাথার চুলের বিশেষ বিন্যাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump–এর চুলের স্টাইলের সঙ্গে মিল থাকায় মজার ছলে এই নাম দেওয়া হয়। এরপর থেকেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়ে।ঈদের আগে পুরো মে মাসজুড়ে মহিষটিকে এক নজর দেখতে নারায়ণগঞ্জের খামারটিতে ভিড় করেন নানা বয়সী মানুষ। কেউ ছবি তুলেছেন, কেউ ভিডিও করেছেন, আবার কেউ শুধুই কৌতূহল মেটাতে ছুটে গেছেন সেখানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর মহিষটি ‘সেলিব্রিটি মহিষ’ হিসেবে পরিচিতি পায়।এদিকে প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যালবিনো প্রাণী বিরল হলেও বাংলাদেশে বিভিন্ন খামারে এ ধরনের মহিষ ও গবাদিপশু পালন করা হচ্ছে। মূলত জিনগত বৈশিষ্ট্যের কারণেই এ ধরনের সাদা বা হালকা বর্ণের প্রাণীর জন্ম হয়ে থাকে।

সর্বশেষ
পাঠক প্রিয়