
চট্টগ্রামের হাটহাজারীতে আলোচিত শিশু ধ’র্ষণ ও হ’ত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সাল (১৯)-কে নরসিংদী থেকে গ্রে’ফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছে Bangladesh Police।পুলিশ জানায়, গত ২৬ মার্চ একটি তুলার গুদামে ভুক্তভোগী শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধ’র্ষণ করা হয়। পরে শিশুটি চিৎকার করলে ফয়সাল ও তার সহযোগীরা তাকে হ’ত্যা করে। এরপর মরদেহ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রে’ফতারে মানিকছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সবশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানের পর নরসিংদীর রায়পুরা উপজেলার টংকপাড়া এলাকা থেকে প্রধান আসামিকে গ্রে’ফতার করা হয়।হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।পুলিশ জানিয়েছে, জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রে’ফতারে অভিযান অব্যাহত রয়েছে।