
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় Border Guard Bangladesh (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন।জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও যানজটপ্রবণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।এছাড়া ঈদের আগে ৭ দিন এবং ঈদের পরবর্তী ৩ দিন পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থাকবেন। গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমেও তারা সহায়তা করবেন বলে জানা গেছে।